মানিক মিয়া অ্যাভিনিউয়ে আলপনায় বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সড়কে ১৩ এপ্রিল রাত ১১টায় আলপনা আঁকা হবে।‘আলপনায় বৈশাখ-১৪২০’ শিরোনামের এই আয়োজনের আয়োজক মুঠোফোন সেবা প্রতিষ্ঠান এয়ারটেল ও দৈনিক ‘প্রথম আলো’। সহযোগিতায় রয়েছে বার্জার।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে এই কার্যক্রমের লোগোর মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন: শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী ও মনিরুজ্জামান। এ ছাড়া ছিলেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, এয়ারটেলের বিপণন বিভাগের প্রধান মীর নওবত আলী, বার্জারের বিপণনপ্রধান সাদিক নাওয়াজ ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনের চেয়ারম্যান আলী যাকের।শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুজ্জামানসহ কয়েক শ শিল্পী ওই আলপনা আঁকায় অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন এ আলপনা কার্যক্রমে।