মানিকগঞ্জে অপহরণের অভিযোগে তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভাটপারা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের মেয়ে পুষ্প রানী ও তাঁর বন্ধু বলরাম ব্যাপারিকে অপরহণের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় তিনজনকে আটক করা হয়েছে। এঁরা হলেন, সাভারের ভাতপাড়া এলাকার সাইফুল্লাহ (২২), একই এলাকার অনু তালুকদার (২৪) ও সাটুরিয়া উপজেলার মোহাম্মদ মোস্তফা।জানা গেছে, পুষ্প ও বলরাম গতকাল সোমবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে আসেন। সেখান থেকে রাত নয়টার দিকে একটি টেক্সিক্যাবে করে বাসায় ফেরার পথে সাভারের রেদু কলোনি এলাকায় অপর একটি প্রাইভেটকারে আসা চার যুবক তাঁদের গতিরোধ করে। ওই টেক্সিক্যাব থেকে পুষ্প রানী ও বলরামকে জোর করে নামিয়ে যুবকেরা তাঁদের ব্যবহূত প্রাইভেটকারে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় নিয়ে আসে। পরে অপহরণকারীরা বলরামকে মারধর করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপহরণকারীরা পুষ্পকে আটকে রেখে বলরামকে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যায়। বলরাম চিত্কার দিলে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে ধাওয়া করে তিন অপহরণকারী সাউফুল্লাহ (২২), অনু তালুকদার (২৪) ও মোহাম্মদ মোস্তফাকে আটক করে। অপরজন পালিয়ে যায়।সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সাটুরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।