মানিকগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আজ বুধবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে ঘিওরের জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক ব্যক্তির লাশ দেখতে পায় স্কুলের কয়েকজন শিক্ষার্থী। তাদের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ময়নাতদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।