মানিকগঞ্জে খাদের পানিতে বাস পড়ে আটজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকায় আজ বুধবার দুপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদের পানিতে গিয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজনসহ আটজন মারা গেছে। আহত ১১ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো হনুফা বেগম (৩০), তাঁর ছেলে ইমরান ও মেয়ে আসমানি (৮)।ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ভেতরে আরও লাশ থাকতে পারে। দমকল বাহিনীর ডুবুরিরা আসার পর তাঁদের তল্লাশিতে নামানো হবে।