মানিকগঞ্জে গণপিটুনিতে এক চোর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে গণপিটুনিতে এক চোর নিহত হয়েছে। তবে তার নাম জানা যায়নি।মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, গতকাল রাতে কয়েকজন চোর ভাটবাউর গ্রামের তাঁরা মিয়া নামের এক কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিত্কার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর মসজিদের মাইক দিয়ে গ্রামবাসীকে জানানোর পর গ্রামের লোকজন ধাওয়া করে এক চোরকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যরা গরু নিয়ে পালিয়ে যায়।মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।