মানিকগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গণপিটুনিতে দুজন ডাকাত নিহত ও তিনজন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন ওমর আলী (২৫) ও শুমন (২৫)। এ ছাড়া আহত নান্নু, আবুল ও ফারুক পুলিশি হেফাজতে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নকল বন্দুক, একটি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার রাত একটার দিকে ১৫-২০ জন ডাকাত উপজেলার গোয়ালডাঙ্গী গ্রামে জিন্নাত আলীর বাড়িতে হানা দেয়। আশপাশের লোকজন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ঘিওর থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছলে গ্রামবাসী ও পুলিশ মিলে ডাকাতদের ধাওয়া করে তাদের পাঁচ সদস্যকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ ডাকাতদের আজ সোমবার সকালে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে সকাল ১০টার দিকে দুজনের মৃত্যু হয়।মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।