মানিকগঞ্জে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার রমনপুর গ্রামে গতকাল রাতে ইমরান হোসেন (২১) নামে এক যুবকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে, তিনি সাভার গণবিশ্ববিদ্যালয়ের এলএলবি (স্ন্নাতক) প্রথম বর্ষের ছাত্র। তবে তাঁকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।ইমরানের বাবা হাবিবুর রহমান জানান, গতকাল রাত নয়টা ২০ মিনিটের দিকে তাঁদের বাড়ির বারান্দায় ইমরান ও তাঁর বন্ধু পাশের মুলযান গ্রামের সেলিম গল্প করছিল। এ সময় তিনি একটু বাড়ির বাইরে বের হন। এর কিছু সময় পর গ্রামের একটি দোকানের কাছে সেতুর পাশে মাথা ও শরীরে মারাত্মক জখম অবস্থায় ইমরানকে পাওয়া যায়। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে ইমরানের ওপর সন্ত্রাসী হামলার কোনো কারণ পাওয়া যায়নি। সম্ভবত তাঁকে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে চাপাতির আঘাত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বন্ধু সেলিমকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।