মানিকগঞ্জে গুলিতে ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরে আজ মঙ্গলবার সকালে দুর্বৃত্তদের গুলিতে দেলওয়ার হোসেন (৫০) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি শহরের দাশরা এলাকায়।পারিবারিক সূত্র জানায়, আজ ভোর ছয়টার দিকে কে বা কারা দেলওয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে কিছু দূরে নিয়ে তাঁর বুকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশপাশের লোকজন দেলওয়ারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, কারা, কী কারণে দেলওয়ারকে হত্যা করেছে তা তদন্ত ছাড়া এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাঁকে হত্যা করা হয়েছে।নিহত দেলওয়ার ঠিকাদারি ও ইটের ভাটায় কয়লা সরবরাহের ব্যবসা করতেন।