মানিকগঞ্জে ছাত্র মজলিশের ১১ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের ১১ জন নেতা-কর্মীকে আজ শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ। একটি মানববন্ধন থেকে পুলিশ তাঁদের আটক করে।আটক নেতা-কর্মীরা হলেন: সংগঠনের জেলা শাখার সভাপতি তানজিম আহমেদ, সেক্রেটারি আশিকুল ইসলাম, সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম, সদস্য রাকিবুল ইসলাম, আবদুর রাজ্জাক, মমিনুল ইসলাম, শফিক উদ্দিন, মো. নুরুজ্জামান, রজ্জব আলী, আশরাফুল ইসলাম ও আবু বকর সিদ্দিক।পুলিশ ও দলীয় সূত্র জানায়, দলীয় নেতা-কর্মীদের ওপর পুলিশের হয়রানি বন্ধ এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে জেলা শহরের শহীদ রফিক সড়কের জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের আটক করে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নাশকতার আশঙ্কায় তাঁদের আটক করা হয়। তাঁদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।