মানিকগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার রাত ১০টায় ধলেশ্বরী নদীতে একটি ট্রলার ডুবে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন জেলার সীমান্তবর্তী বেঙ্গল জুটমিল লিমিটেডের শ্রমিক মজিবর রহমান (৪০ ) ও নূরুল ইসলাম (৪২ )।কারখানার কাজ শেষে প্রায় ১৫০ জন শ্রমিক নৌকায় করে নদী পার হন। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। অন্য শ্রমিকেরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুজন শ্রমিক ডুবে যান। আজ বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা নিখোঁজ রয়েছেন। স্থানীয়ভাবে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। কারখানার মহাব্যবস্থাপক আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, তাঁরা ঘটনাটি ফায়ার ব্রিগেডকে জানিয়েছেন। তারা এখনো কোনো ডুবুরি পাঠায়নি।