মানিকগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার গাঁড়াকল গ্রামে আজ শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁড়াকল গ্রামে ১৬ শতাংশ ফসলি জমি নিয়ে অনেক দিন ধরে চাচা রূপচান বেপারীর সঙ্গে ভাতিজা আবদুর রশিদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিস-বৈঠকও হয়। সম্প্রতি ওই জমির মালিকানার দাবিতে আবদুর রশিদ আদালতে মামলাও দায়ের করেন। বিরোধপূর্ণ ওই জমিতে রূপচান চাষাবাদ করে আসছেন।আজ সকাল আটটার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে রশিদ লোকজন নিয়ে ধান বপন করতে গেলে রূপচান এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে মোকসেদ বেপারী, ইসমাইল হোসেন, সোহেল রানা, আবদুর রশিদ, জিন্নত বেপারী, মো. শুকুর, জাহাঙ্গীর আলম, রহমত আলী, রূপচান বেপারী, সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী প্রথম আলো অনলাইনকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুপুর ১২টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।