মানিকগঞ্জে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সুদখিরা গ্রাম থেকে আজ মঙ্গলবার দুটি লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কারও পরিচয় জানা যায়নি। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলো ডটকমকে বলেন, লাশ দুটির একটির মাথায় ও পেটে এবং অপরটির বুকে গুলির চিহ্ন দেখা গেছে।