মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন।গতকাল রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হান্নানের (৩৮) মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বাসের চালক মামুন (৪০) এবং বাসের যাত্রী মজনুর (৫০) মৃত্যু হয়। বাসটি পাটুরিয়ার দিকে এবং ট্রাকটি ঢাকার দিকে আসছিল। আহত ২৫ জন হাসপাতালে ভর্তি আছে।আজ ভোর ছয়টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইর-হরিরামপুর সড়কের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ট্রাকে থাকা ইটভাটার শ্রমিক ফিরোজ (২৫) ও বাকি বিল্লাহ (২৫) ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি তাঁদের নিয়ে সিঙ্গাইর থেকে পার্শ্ববর্তী গোবিন্দলে যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ পাঁচজন আহত হয়েছে।মানিকগঞ্জের পুলিশ সুপার মাসুদ করিম এ দুটি দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।আজ সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী মারা গেছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স ৩০ থেকে ৩৫ হবে বলে জানিয়েছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।