মানিকগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বিএনপির দুই পক্ষ এক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয়টি বিভাগীয় সাংগঠনিক মহাসমাবেশে যোগদানের এক কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়া আজ সকালে খুলনার উদ্দেশে যাত্রা করেন। তাঁকে স্বাগত জানাতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও বিএনপির নেতা তোজাম্মেল হকের সমর্থক নেতা-কর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে পাটুরিয়া ঘাটে জড়ো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে। এতে ১০ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। পরে সকাল সোয়া ১০টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর পাটুরিয়ায় পৌঁছালে দুই পক্ষই তাঁকে শান্তিপূর্ণভাবে স্বাগত জানায়।মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।