মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি এলাকায় গতকাল রোববার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত চারজন।পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সময় মোতালেব হোসেন নামে এক ব্যক্তি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।এদিকে রাত সোয়া ১০টার দিকে জাফরগঞ্জ-উথলি সড়কের উথলি এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মনোরঞ্জন হালদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি টেম্পোর যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন টেম্পোযাত্রী। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।