মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল শুক্রবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কে উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের আরসিএল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ব্যক্তিগত গাড়ির চালক মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মাদবপুর গ্রামের সম্রাট হোসেন (৩০), যাত্রী উপজেলার চান্দহর গ্রামের আলাউদ্দিন বেপারী (২৭) ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার পারভেজ হোসেন (২৬)।পুলিশ জানায়, গতকাল রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আরসিএল মোড় এলাকায় পাটুরিয়াগামী ওই ব্যক্তিগত গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গিয়ে সজোরে আঘাত করে। এতে ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ভেতরে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আহত যাত্রী শাহিন, মকবুল হোসেন, মনির ও মামুন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।