মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় আজ রোববার সকালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: আবদুর রাজ্জাক শেখ (৪০), নুরুল হক (৩৮) ও সুজন শেখ (১০)। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তাঁদের সবার বাড়ি ফরিদপুর জেলায়।আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপরজন প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। এঁদের মধ্যে মাইক্রোবাসচালকের অবস্থা গুরুতর। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, মাইক্রোবাসের যাত্রীরা তাঁদের এক আত্মীয়কে আনার জন্য ফরিদপুর থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন। আজ সকাল সাতটার দিকে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় আসেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।