মানিকগঞ্জে সেতু থেকে বাস পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার জায়গিরে একটি সেতু থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে একটি বাস পানিতে পড়ে একজন নিহত হয়েছে। সেতুর নিচে জমে থাকা পানি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের বাকি যাত্রীরা তীরে উঠতে পেরেছে বলে জানা গেছে।