মানিকগঞ্জের দৌলতপুরে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুরে উপজেলা বিএনপি ও যুবলীগ একই সময়ে সমাবেশের ঘোষণা দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুদেজা খাতুন আজ বুধবার সকালে ১৪৪ ধারা জারি করেছেন।জানা যায়, দুই তিন আগে উপজেলা বিএনপি আজ বেলা ১১টায় রামচন্দ্রপুরে কর্মী সমাবেশের ঘোষণা দিয়েছিল। এরপর ওই উপজেলার যুবলীগ একই সময়ে একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে দৌলতপুরে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা পুরো এলাকায় সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।