মানিকদীতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার মানিকদীতে ১৭ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুক হোসেনের (৩৫) হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল শুক্রবার দিবাগত রাত একটায় র‌্যাব-৪ শাহাদাত হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৪-এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নাফিস আহমেদ বলেছেন, শাহাদাত ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ সকালে তাঁকে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, নিহতের ছোট ভাই কামরুল ইসলাম জানান, গতকাল রাত সোয়া নয়টার দিকে ফারুক মানিকদী আদর্শ বিদ্যানিকেতনের পাশের মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে ১০-১২টি গুলি করে। গুলিতে ফারুকের বুক ঝাঁঝরা হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।