মানিকদীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মানিকদী এলাকায় গতকাল শুক্রবার রাতে ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এ বি এম ফারুক হোসেন (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।নিহত ফারুক হোসেনের ছোট ভাই কামরুল ইসলাম জানান, ফারুক হোসেন ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাত সোয়া নয়টার দিকে ফারুক হোসেন মানিকদী আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পাশের মাঠে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে ১০-১২টি গুলি করে। গুলিতে ফারুকের বুক ঝাঁজরা হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসনে আরা বেগম প্রথম আলোকে জানান, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন রাতে মাঠে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে পালিয়ে যায়। ফারুক হোসেনের বাবার নাম মোবারক উল্লাহ। বাসা ৪৫৫/১ মানিকনগরে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।