মানিকদীতে ফারুক হত্যায় জড়িত সন্দেহে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকদীতে ছাত্রলীগ নেতা ফারুক হত্যার সঙ্গে জড়িত সন্দেহে র্যাব গতকাল শুক্রবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করে। এদের দুজনকে সাভারের বলিয়ারপুর থেকে এবং বাকি চারজনকে মানিকদী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বলিয়ারপুরের সুমন ও আলী আকবর এবং মানিকদীর শ্যুটার মইনুল ইসলাম, মোহন মিয়া, আবুল হাসনাত ও সুমন।র্যাব-৪ জানায়, গতকাল রাতে বলিয়ারপুর থেকে সুমন ও আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যুটার মইনুল ও অন্যদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৪-এর উপপরিচালক মেজর গোলাম সারোয়ার আলম জানান, জিজ্ঞাসাবাদে ফারুককে গুলি করার কথা মইনুল স্বীকার করেছেন। অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে। ১২ ফেব্রুয়ারি রাতে মানিকদীতে ছাত্রলীগ নেতা ফারুককে খুন করা হয়। এ ঘটনায় র্যাব এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার দিন রাতেই র্যাব শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।