মানুষ বাঁচাতে নয়, পরিবারকে রক্ষায় হরতাল: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা মানুষকে বাঁচাতে নয়, দুর্নীতিবাজ পরিবার ও গ্রেনেড হামলার আসামিদের রক্ষা করতে হরতাল দিয়েছেন। কারণ শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেই বিরোধীদলীয় নেতার পরিবারের অর্থপাচারসহ অনেক দুর্নীতি ধরা পড়েছে। কালো টাকা সাদা করা, বিদেশে অর্থপাচার—সবই এখন প্রকাশ পাচ্ছে। আর এ জন্যই হরতাল দিয়ে তাঁরা অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছেন।আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে সরকারি দলের সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, গাড়িতে আগুন দেওয়া, মানুষ হত্যার নেতিবাচক রাজনীতি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ সাড়া না দিলে কোনো আন্দোলনই সফল হয় না, হবে না।