মানুষ হরতাল পছন্দ করছে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইস্যুবিহীন হরতাল ডেকেছেন। এ হরতাল মানুষ পছন্দ করছে না। ঈদের আগে এ হরতাল মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের এ ধরনের কর্মসূচি জনগণ কখনই সমর্থন করবে না।আজ রোববার তাঁর মন্ত্রণালয়ে হরতাল নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সম্পত্তি রক্ষার জন্য এবং সাজসজ্জা ও চেয়ার-টেবিলের জন্য যেভাবে কেঁদেছেন তা শুধু নাটক-সিনেমাতেই হয়ে থাকে। লোক দেখানো কান্না দেখিয়ে কোনোভাবেই হরতাল সফল করা যাবে না।’ তিনি আরও বলেন, এ হরতাল মড়ার উপর খাঁড়ার ঘা। এ হরতাল মানুষের কাছে কোনো আবেদন নিয়ে আসেনি। দেশের জনগণ এ হরতাল মেনে নিচ্ছে না। সবাই স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে।