মানুষকে কাঁটার খোঁচা দিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা আমাদের অগ্রযাত্রায় কাঁটা বিছিয়ে রাখার কথা বলেছেন। তাঁরা তো কাঁটাই বিছিয়ে রাখবেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁরা মানুষকে কাঁটার খোঁচা দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ শনিবার বিকেলে চট্টগ্রামের বহদ্দারহাটে পাঁচটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।বিএনপি ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির বাড়াবাড়ির কারণেই এক/এগারোর সৃষ্টি হয়েছে। আর কেউ যেন জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এ জন্য সবাইকে সজাগ থাকতে বলেন। বিএনপি এই চট্টগ্রামে আট ছাত্রলীগের নেতা হত্যা, মুহুরী হত্যা, ভিক্ষু হত্যাসহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে।তিনি বলেন, এখন দ্রব্যমূল্য কমেছে, অর্থনীতি গতিশীল হয়েছে। বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে।