মানুষের চেতনায় সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘চেতনার ছবক দেব না। শাহবাগ মোড় আর শহীদ মিনার থেকে চেতনার ছবক আসছে।’ তিনি বলেন, ‘মানুষ রাস্তায় নেমে যে চেতনা প্রকাশ করছে, সরকার তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।’আজ শনিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন মুহিত।অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন ফেব্রুয়ারি মাস। চেতনার মাসে চেতনা উত্সারিত হচ্ছে রাজধানীর শাহবাগ মোড় আর সিলেটের শহীদ মিনার থেকে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের জগতে প্রবেশের পাসপোর্ট, যেখানে বিচরণ করতে চেতনা জাগ্রত রাখতে হয়।’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শ উপদেষ্টা জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উপাচার্য মোহাম্মদ শহিদুল্লাহ তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ডিন জীবন কৃষ্ণ সাহা, প্রক্টর আনোয়ার হোসেন, রেজিস্ট্রার ফয়জুল হক প্রমুখ।নবীনবরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। মানুষ রাস্তায় নেমে যে চেতনা প্রকাশ করছে, সরকার তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।’মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে তরুণদের সমাবেশের প্রতি সংহতি রেখে সিলেটেও গত বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তরুণেরা অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।