মানুষের জন্যই বন রক্ষা করতে হবে: বন ও পরিবেশসচিব
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ-উল আলম বলেছেন, ‘আমরা যতই প্রকৃতি ধ্বংস করব, আমাদের জীবন ততই বিপন্ন হবে। এ বিষয়টি এলাকার মানুষদের বুঝাতে হবে। আর মানুষ যখন বুঝতে পারবে, নিজেদের জন্যই বন রক্ষা করা দরকার, তখন তারা আর বন ধ্বংস করবে না।’আজ শনিবার সকালে মৌলভীবাজারে সিলেট বিভাগের একমাত্র প্রাকৃতিক বন ও বন গবেষণাগার লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রকৃতি রক্ষায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাতীয় উদ্যানে বন বিভাগ, আইপ্যাক ও সহব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বনসংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ।মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানে এখনো অনেক শতবর্ষী গাছ আছে। বিভিন্ন প্রজাতির জীবজন্তুও আছে। এগুলো হারিয়ে গেলে আবার ফিরিয়ে আনতে আমাদের শত বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হবে। আর তখন এ পরিবেশও থাকবে না।’