মানোন্নয়ন পরীক্ষার বিশেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০ এবং ২০০০-২০০১ শিক্ষাবর্ষের তিন বছর মেয়াদি কোর্সে স্নাতক সম্মান ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যাঁরা মানোন্নয়ন পরীক্ষা দিয়ে তৃতীয় শ্রেণী পেয়েছেন, শুধু তাঁদের বিশেষ বিবেচনায় ২০০৭ সালের বিশেষ মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ জুলাইয়ের মধ্যে নিজ নিজ কলেজের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পূরণকৃত আবেদন ফরম, ব্যাংক ড্রাফট ও আনুষঙ্গিক কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় (অনার্স পার্ট-৩) আগামী ৬ জুলাইয়ের মধ্যে জমা দেবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।