মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্ন্নান ভূঁইয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে দেখতে আজ শনিবারও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। গতকাল শুক্রবার রাতে মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্ন্নতি হয়। রক্তচাপও স্বাভাবিক ছিল। অক্সিজেন শতভাগ থেকে কমিয়ে ৮৫ শতাংশ দেওয়া হয়। তবে আজ শনিবার তাঁর শারীরিক অবস্থার তেমন কোনো উন্ন্নতি বা অবনতি হয়নি।আজ সকালে আইসিইউতে তাঁকে দেখার পর এক সংবাদ সম্মেলনে তাঁর চিকিত্সক মির্জা নাজিমউদ্দিন বলেন, মান্ন্নান ভূঁইয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। এটাকে ভালো কিংবা খারাপ বলা যাবে না। তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তাঁর শরীর অতিমাত্রায় দুর্বল। তাঁর জ্ঞান আছে।মান্নান ভূঁইয়ার ব্যক্তিগত চিকিত্সক গনী ভূঁইয়া জানান, ১২ ঘণ্টা আগে তাঁর যে অবস্থা ছিল, এখনো তাই আছে। ফুসফুসে ক্যানসারের কারণে তিনি স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছেন না।মান্নান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে বিশিষ্টজনেরা: আজ প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাংসদ মোশাররফ হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, যুগ্ম সম্পাদক শিরীন আখতার, এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ মান্নান ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান।