মাফিয়া আতঙ্কে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির একটি বেসরকারি জাদুঘরের পরিচালক মাফিয়া চক্রের প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কনটেমপোরারি আর্ট মিউজিয়াম নামের ওই জাদুঘরটির পরিচালক অ্যান্তোনিও ম্যানফ্রেদি জানান, তিনি ইতিমধ্যে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের কাছে চিঠি লিখে সে দেশে আশ্রয় চেয়েছেন। আবেদন মঞ্জুর হলে জাদুঘরের হাজার খানেক শিল্পকর্ম ও কর্মীদের নিয়ে জার্মানিতে চলে যাবেন। তিনি বলেন, তাঁর নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা জাদুঘরটির শিল্পকর্ম অপরাধী চক্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা তাঁকে হত্যারও হুমকি দিচ্ছে। ইতালি সরকারও তাঁর নিরাপত্তার ব্যাপারে উদাসীন। তাই বাধ্য হয়েই তিনি জার্মানির কাছে আশ্রয় চেয়েছেন। এএফপি।