মামলা প্রত্যাহারে বুয়েট উপাচার্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের আবেদন করেছেন উপাচার্য এস এম নজরুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে তিনি এ আবেদন করেন। বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থী-শিক্ষকেরা। এ কারণে অচল হয়ে পড়ে শিক্ষা-কার্যক্রম। এ পরিস্থিতিতে গতকাল সোমবার রাতে শিক্ষামন্ত্রীর সরকাররি বাসভবনে বুয়েটের শিক্ষক সমিতির বৈঠক হয়। বৈঠকে মামলা প্রত্যাহার ও সহ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের বিষয়ে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা ক্লাসে ফিরতে রাজি হন। এরপর আজ মঙ্গলবার এ মামলা দুটি তুলে নেওয়ার আবেদন করা হলো।এ ব্যাপারে জানতে চাইলে রাজধানীর রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, বুয়েটের উপাচার্য মামলা প্রত্যাহারের আবেদন করেনছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে।উপাচার্য ও সহ-উপাচার্যের কক্ষে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ এনে গত রোববার রাতে শাহবাগ থানায় এ মামলা দুটি দায়ের করা হয়।