মামলাজট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিভিন্ন আদালতে মামলাজট কমাতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। আদালতের বাইরে উভয়পক্ষের সম্মতিতে বিভিন্ন মামলা নিষ্পত্তি করা হবে। জনগণের হয়রানি রোধে শিগগিরই সরকার এ ব্যবস্থা চালু করবে।আজ বুধবার জাতীয় সংসদে এম এ জব্বারের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে ১০ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা ৯৫ হাজার ১২১টি। সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ।এর আগে বিকেলে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপি আজও সংসদে যোগ দেয়নি।