মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি ২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে করা বিদেশে অর্থ পাচারের মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আবারও পিছিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক আগামী ২ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।গত বছরের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। দুদক তদন্তে করে গত বছরের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামুন বর্তমানে কারাগারে আটক।অভিযোগপত্রে বলা হয়, তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে তারেক রহমানের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মামুন অবৈধভাবে অর্থ আদায় করেন। তারেক রহমান নিজেকে আড়াল করার জন্য মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেছেন।অভিযোগপত্রে আরও বলা হয়, তারেক রহমানের অবৈধভাবে অর্জিত অর্থই সিঙ্গাপুরের সিটি ব্যাংকে গিয়াস উদ্দিন আল মামুনের হিসাবে রক্ষিত ছিল।