মামলার কার্যক্রম নতুন করে শুরুর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম নতুন করে শুরু করার আবেদন জানিয়েছে আসামিপক্ষ। আজ বুধবার কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম এ আবেদন করেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম চলছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। ট্রাইব্যুনাল-২-এ এই প্রথম কোনো মামলার কার্যক্রম নতুন করে শুরু করার আবেদন করা হলো।এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার তারিখ ১৪ জানুয়ারি পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যাখ্যা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ পুনর্নির্ধারণ করা হয়।