মামলার কার্যক্রম স্থগিতের আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতের দুটি আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ নির্দেশ দেন। মধ্যাহ্ন বিরতির পর শুনানির একপর্যায়ে হাইকোর্ট বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে আবেদনটির শুনানির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।অন্যদিকে খালেদা জিয়ার কৌঁসুলি রফিক-উল হক বলেন, আদালতে আবেদনটির শুনানির এখতিয়ার রয়েছে।এর আগে ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি বাতিলের জন্য খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেন। বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই সময় রুল জারি করেছিলেন। পরে ওই বছরের ১১ নভেম্বর মামলার কার্যক্রম স্থগিতের জন্য পৃথক দুটি আবেদন করা হয়।২০০৭ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে রমনা মডেল থানায় খালেদা জিয়া, তারেক রহমান, কোকোসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।