আইনজীবী ও বিচারক কর্তৃক মামলা মুলতবি রাখতে চাওয়ার বিষয়ে দিল্লি হাইকোর্ট মতামত দিয়েছেন ২৯ জানুয়ারি। পাহাড়সম মুলতবি মামলার সংখ্যার বোঝার ভারে ভারাক্রান্ত দিল্লি হাইকোর্ট। আর এ মামলার দীর্ঘসূত্রতার জন্য আইনজীবী ও বিচারকদের অপ্রয়োজনীয়ভাবে মামলা দীর্ঘ করাকে দায়ী বলে মনে করছেন আদালত। দিল্লি হাইকোর্টের বিচারপতি ধিংরা অমীমাংসিত মামলার সংখ্যাবৃদ্ধির বিষয়ে আইনজীবী ও বিচারকদের দোষারোপ করেছেন।তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মামলা মুলতবি রাখতে চাওয়া এবং এর মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতায় তিনি আইনজীবীদের কঠোর সমালোচনা করেছেন। ‘যে মামলাগুলো দুই বা তিনটি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, সেগুলোকে শতাধিক শুনানির দিন পর্যন্ত মুলতবি রাখার পেছনে এ পুরো মুলতবি রাখতে চাওয়ার সংস্কৃতির (culture of adjournment) বড় ভূমিকা রয়েছে।’ তিনি আরও বলেন, মুলতবি-বিষয়ক সমগ্র আইনটি পুনরায় ভেবে দেখা উচিত। আইনজীবী ও বিচারক, প্রত্যেকেরই উচিত তাঁদের চিন্তা ও অনুভূতিকে পরীক্ষা করা এবং মামলা মুলতবি রাখতে চাওয়ার এ প্রবণতার ইতি টানা।আইনজীবীদের মধ্যে একটি বিশেষ শ্রেণী রয়েছে, যাঁদের কাজই হচ্ছে মুলতবি রাখতে চাওয়ার সংস্কৃতির চর্চা করা এবং আইনি কর্মপন্থার ক্ষেত্রে কালক্ষেপণ করা। তিনি বিচারকদেরও দোষ দেখিয়েছেন এই বলে যে, তাঁরা প্রায়ই অতি তুচ্ছ বিষয়ে মামলার শুনানির মুলতবির আবেদন মঞ্জুর করেন।মুলতবি চাওয়া হয় হরতাল-ধর্মঘটের কারণে কিংবা নির্বাচনের অজুহাতে কিংবা জ্যেষ্ঠ কৌঁসুলি বা পরামর্শদানকারী কৌঁসুলির ব্যক্তিগত অসুবিধার কারণে কিংবা শুধু এ কারণে যে, দুই পক্ষই মামলাটি মুলতবি রাখতে চায়। বিচারপতি এ ধরনের আবেদন মঞ্জুর করার কারণে আদালতকে দোষারোপ করেছেন।তিনি বলেন, ‘দেখা যায়, মামলাগুলো দীর্ঘায়িত করার চেষ্টা সফল হয়; কারণ, আদালত এ বিষয়ক আবেদন মঞ্জুর করার পেছনে সম্মতিসূচক মনোভাব দেখান এবং একাধিক প্রার্থনা করার সুযোগ দেন।’ইন্টারনেট অবলম্বনে