মামা-ভাগনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নে ও ভাগনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাঁরা হলেন মামা সারোয়ার জাহান চৌধুরী ও তাঁর চাচাতো বোনের ছেলে খায়রুজ্জামান খান। খায়রুজ্জামান বলেন, ‘নির্বাচনে জনগণের রায় মেনে নেব।’ সারোয়ার বলেন, ‘আমরা একই পদের জন্য লড়লেও কেউ কারও শত্রু নই।’ উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ৮৩ জন ও সাধারণ সদস্যপদে ৩০২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল মঙ্গলবার বারহাট্টা উপজেলার ইউপি নির্বাচন।  ধরমপাশা প্রতিনিধি