মার খেলেন মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের এক মন্ত্রী প্রকাশ্যে মার খেলেন। গত সোমবার কান্নাজড়িত কণ্ঠে তিনি এ কথা জানান। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কেভিন ফোলি জানান, শনিবার রাতে অ্যাডেলেইডের টাপাস অ্যান্ড ওয়াইন নামে এক পানশালায় এ ঘটনা ঘটে। কুৎসিত চেহারার এক লোক তাঁর চোয়াল পেঁচিয়ে ধরে বাথরুমের দেয়ালের সঙ্গে তাঁর মাথা আছড়ান। এ কথা বলে কেঁদে ফেলেন কেভিন। তিনি এবিসি রেডিওকে জানান, এর মানে তিনি খারাপ, দুর্বল কিংবা দায়িত্ব পালনে অক্ষম নন। তিনি বলেন, ‘আমি দায়িত্ব পালন করে যাব।’ গত নভেম্বর মাসেও অ্যাডেলেইডের একটি নাইট ক্লাবের সামনে তিনি বেদম মার খেয়েছিলেন। এএফপি।