মারতেই হবে দাঁ!
২০১৪ সালে ব্রাজিলে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। ওই সময় বিভিন্ন দেশের পর্যটকেরা সেখানে ভিড় জমাবেন। তাঁদের মনোরঞ্জন করে দু-পয়সা কামানোর লক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে দেশটির যৌনকর্মীদের। সে লক্ষ্যে বিভিন্ন দেশের ভাষা শিখছেন তাঁরা। বড় কোনো প্রতিযোগিতা বা উত্সবের সময় আয়োজক অনেক দেশই মান-মর্যাদার দিকে তাকিয়ে যৌনকর্মের মতো বিষয়গুলোকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করে। ব্রাজিলের বেলায় দেখা যাচ্ছে ব্যতিক্রম। বরং সেখানে পর্যটকদের কাছ থেকে বাড়তি কিছু অর্থ আয়ের চেষ্টা চলছে। যৌনকর্মীদের বিনা অর্থে দেওয়া হচ্ছে ভাষা শেখার তালিম।ব্রাজিলের ১২টি শহরে বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। এ জন্য রাজনীতিবিদ থেকে শুরু করে নির্মাণশ্রমিক পর্যন্ত সমাজের সব স্তরের মানুষ ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের লক্ষ্য, এই বিশাল আয়োজনকে সফল করে তোলা। তাঁদের সঙ্গে যৌনকর্মীরাও যোগ দিয়েছেন। এ ব্যাপারে মিনাস জেরাইস রাজ্য যৌনকর্মী সমিতির সভাপতি সিদা ভিয়েইরা বলেন, ‘গত বছর যখন বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে তোড়জোড় শুর হলো, তখন আমরা সিদ্ধান্ত নিলাম, এ ব্যাপারে নারীদেরও কিছু করা প্রয়োজন।’সমিতির পক্ষ থেকে বলা হয়, ‘যৌনকর্মীদের ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষা শেখানোর জন্য স্বেচ্ছাসেবী শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ রয়টার্স অবলম্বনে।