মারধর, সংঘর্ষে ছাত্রদলের আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার রাতে ছাত্রলীগের মারধরে ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দুই পক্ষের ধাওয়াধাওয়ি ও সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের আরও দুই নেতা আহত হন। এ ঘটনায় ক্যাম্পাস থেকে ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ার পর গতকাল রাতে ছাত্রদল ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ তোলে ছাত্রলীগ। এর জের ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতে ছাত্রদলের নেতা-কর্মীদের খুঁজতে থাকেন। মধ্যরাতে ক্যাম্পাসের সামনের একটি মেস থেকে ছাত্রদলের অগ্নিবীণা হল শাখার সভাপতি ইফতেখার আহমেদকে ছাত্রলীগের কর্মীরা ধরে এনে রড দিয়ে পিটুনি দিলে তিনি আহত হন। ঘটনা জানাজানি হলে ছাত্রদলের কর্মীরা এক হয়ে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া করেন। আজ সকালে ত্রিশাল থানার পুলিশ ক্যাম্পাসের সামনে থেকে আহত ইফতেখার আহমেদ, মনিরুজ্জামান, রাসেল, শাহাদাত্, রেজাউল, ওয়াসিফ কবীরকে আটক করে। ইফতেখার আহমেদকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে একটি মিছিল করলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এ সময় মারধরে জাহিদ ও রতন নামের ছাত্রদলের দুই নেতা আহত হন। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহ মো. শাহাবুল আলম দাবি করেন, ছাত্রলীগের কর্মীরা তাঁদের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। ছাত্রদলের তিন নেতাকে পিটিয়ে আহত করেছেন তাঁরা।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকিবুল হাসান দাবি করেন, ছাত্রদলের কর্মীরা এক হয়ে হামলা চালান।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানিয়েছেন, আটককৃতরা থানায় আছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।