মারপিটের জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস টুর জন্য বেদম দৌড়াচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। আসন্ন এ ছবিতে নাকি বেশ রণমূর্তি দেখা যাবে তাঁর! আর এমন এক চরিত্রে অভিনয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন এই বলিউড তারকা। বলেন, ‘অ্যাকশন আমার পছন্দের বিষয়। এমন একটা চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল। তো তেমন একটা চরিত্র পেয়ে খুব খুশি। কঠোর অনুশীলন করছি, সঙ্গে আছেন সাইফ আলী খান। আশা করি, ভালো করব আমরা।’ এখন দেখার পালা, এক ঘুষিতে কতজনকে কুপোকাত করেন জ্যাকুলিন। আইএএনএস।