মারফির বদলে বিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন হলিউড তারকা বিলি ক্রিস্টাল। এই কৌতুক অভিনেতা অপর কৌতুক অভিনেতা এডি মারফির স্থালাভিষিক্ত হলেন। এর আগে তিনি আটবার অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন। তবে ২০০৪ সালের পর এটাই হবে তাঁর প্রথম উপস্থাপনা। বিলি এতে বেশ উচ্ছ্বসিত। নিজের টুইটারে তিনি এ নিয়ে কৌতুককর মন্তব্যও করেছেন। এর আগে অনুষ্ঠানটির প্রযোজক বদল করা হয়। বিশিষ্ট নির্মাতা ব্রেট র্যাটনারের জায়গায় নেওয়া হয়েছে অপর গুণী নির্মাতা ব্রায়ান গ্রেজারকে। ব্যাং শোবিজ।