মারলন স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৩ রানে ৪ উইকেট হাওয়া— ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে হারের পর ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিনেই এই করুণ ব্যাটিংয়ে কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির। কিন্তু দিনশেষে তিনি মাঠ ছেড়েছেন হাসি মুখ নিয়ে। দলের রান যে ৬৩/৩ থেকে হয়ে যায় ৩০৪/৬। বাজে একটা শুরুর পর ক্যারিবীয়দের এই অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়ানোর মূলে বড় ভূমিকা মারলন স্যামুয়েলসের। প্রয়োজনীয় সময়ে দারুণ এক সেঞ্চুরি উপহার দেওয়া স্যামুয়েলস আমাদের এ সপ্তাহের তারক।