মারা গেলেন লাভস্টোরি উপন্যাসখ্যাত এরিখ শেগাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাভস্টোরি উপন্যাসখ্যাত এরিখ শেগাল হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর লন্ডনের বাড়িতে মারা গেছেন। তাঁর মেয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।শেগাল যখন বইটি লেখেন তখন তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ে ধ্রুপদি সাহিত্যের অধ্যাপক। উপন্যাসটি অবলম্বনে ১৯৭০ সালে যে চলচ্চিত্র তৈরি হয়, তা অস্কার পুরস্কার পায়।শেগালের মেয়ে ফ্রান্সেসকা শেগাল বলেন, তাঁর বাবা গত রোববার মারা যান। এর আগে তিনি বেশ কয়েক বছর ধরে পার্কিনসন্স রোগে ভুগছিলেন। নিউইয়র্কে জন্ম নেওয়া এই ঔপন্যাসিকের অন্ত্যেষ্টিক্রিয়া গত মঙ্গলবারে লন্ডনে সম্পন্ন হয়।