মারিশ্যা বিডিআর বিদ্রোহ: মঙ্গলবার পর্যন্ত আদালত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিচার কার্যক্রম কাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার সকাল নয়টায় বিডিআরের রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত এক বিশেষ আদালতে এ বিচার কার্যক্রম শুরু হয়। বেলা একটা ৩০ মিনিট পর্যন্ত এর কার্যক্রম চলে। এ বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।বিচারকাজে বিডিআরের মহাপরিচালককে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। বিডিআরের পক্ষে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন।বাদী পক্ষের কৌঁসুলি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান। তাঁকে সহায়তা করেন মোশাররফ হোসেন কাজল ও রেজাউল করিম। আজ এ বিশেষ আদালতে মোট ১২ ব্যক্তি সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে ১০ জন বেসামরিক ব্যক্তি, একজন বিডিআর কর্মকর্তার ব্যক্তিগত সহকারী ও অপরজন অবসরকালীন ছুটিতে থাকা বিডিআরের একজন সুবেদার মেজর। এর আগে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ জন সাক্ষ্য দিয়েছিলেন। আজকের ১২ জন নিয়ে মারিশ্যা বিচার কার্যক্রমে সাক্ষ্য দিলেন মোট ২৩ ব্যক্তি। ২০০৯ সালের ৩০ ডিসেম্বর এ বিচার শুরু হয়।