বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৭৫ জওয়ানের বিরুদ্ধে করা মামলায় আগামী ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে। আজ সোমবার আসামিরা আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। একই সঙ্গে তাঁরা সাক্ষীদের জেরা করেন। এ সময় ফাইজুল ইসলাম ও মঞ্জুর হোসেন নামের দুই জওয়ান নিজেদের দোষ স্বীকার করেন।রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত ১৫-তে আজ সকাল নয়টায় বিচারকাজ শুরু হয়ে মধ্যে আধাঘণ্টার বিরতি দিয়ে সোয়া ১১টায় শেষ হয়। এর আগে গত সোমবার পর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমান আদালতে সভাপতিত্ব করেন। আদালতের অন্য সদস্যরা ছিলেন—অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল সাঈদ সাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। এ মামলায় অভিযুক্ত ৭৫ জওয়ানের মধ্যে একজন হূদরোগে আক্রান্ত হয়ে রাঙামাটি কারাগারে মারা যান।