মার্কিন আদালতে এক সোমালীয় জলদস্যুর ৩০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি আদালত এক সোমালীয় জলদস্যুকে গতকাল সোমবার ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ওই জলদস্যুর নাম জামা আইডেল ইব্রাহিম। সোমালীয় উপকূলে একটি মার্কিন রণতরীতে হামলার দায়ে ভার্জিনিয়ার নরফোলকের কেন্দ্রীয় আদালত গতকাল সোমবার তাঁকে এই দণ্ড দেন। বাণিজ্যিক জাহাজ ভেবে ভুল করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরীতে হামলার পরই ওই জলদস্যুকে আটক করা হয়। ইব্রাহিমের বিরুদ্ধে ২০০৮ সালে ডেনমার্কের একটি জাহাজে হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নেইল ম্যাকব্রিড এক বিবৃতিতে বলেছেন, ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম জলদস্যুতার অভিযোগে নরফোলকের আদালত কাউকে দণ্ড দিলেন।—বিবিসি।