মার্কিন কংগ্রেসে পাইরেসি-বিরোধী আইন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত দুটি পাইরেসি-বিরোধী আইনের ওপর বিতর্ক স্থগিত করা হয়েছে। এই আইনের প্রতিবাদে গত বুধবার উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ইংরেজি ভাষার সাইটসহ বেশ কয়েকটি সাইট ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।২৪ জানুয়ারি ‘প্রোটেক্ট ইনটেলেকচুয়াল প্রোপার্টি অ্যাক্ট’ (পিপা) বিলের ওপর সিনেটে ভোট হওয়ার কথা ছিল। এ ভোট প্রসঙ্গে সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা হ্যারি রিড গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, তিনি ওই ভোট স্থগিত করবেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার অনুষ্ঠেয় ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’ এদিকে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির রিপাবলিকান দলের চেয়ারম্যান লামার স্মিথ বলেছেন, স্টপ অনলাইন পাইরেসি অ্যাক্ট (সোপা) বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত তাঁর প্যানেল এ বিল পাশের প্রক্রিয়া বিলম্বিত করবে। স্মিথ বলেন, ‘প্রস্তাবিত এই আইনের বিষয়টি আমি সমালোচকদের কাছ থেকে শুনেছি এবং এ ব্যাপারে তাঁদের উদ্বেগের বিষয়টিতে গুরুত্ব দিয়েছি।’ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিবিসিকে বলেন, ‘সোপার মাধ্যমে পাইরেসি খুব একটা বন্ধ করা যাবে না। এ ছাড়া এতে প্রস্তাবিত বিধিনিষেধগুলো বেশ বিস্তৃত এবং তা খুব একটা কার্যকর হবে বলে মনে হয় না।’সোপার সমর্থনকারী মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা বলেন, আপত্তিকর তথ্যসংবলিত সাইটগুলোর আয় বন্ধ করতে সোপার বিধিবিধানগুলো সহায়ক হবে।এদিকে, উইকিপিডিয়া মনে করছে, প্রস্তাবিত বিলটি বিশ্বব্যাপী একটি উন্মুক্ত ওয়েব জগেক ধ্বংসের মুখে ঠেলে দেবে।