মার্কিন কর্মকর্তাদের ফোনে র-এর আড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তার ফোনে আড়ি পেতেছিল ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’।ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ক্রিস শ্রীনিভাসন তাঁর প্রকাশিতব্য ‘ডিপ্লোমেটিক চ্যানেলস’ নামের একটি বইয়ে এমন চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করেছেন। বইটি লন্ডন থেকে প্রকাশিত হবে বলে আজ সোমবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়।পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব ছাড়ার ১৭ বছর পর স্মৃতিচারণামূলক এই বইয়ে শ্রীনিভাসন লিখেছেন, তত্কালীন দক্ষিণ এশিয়াবিষয়ক পাকিস্তানপন্থী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেল ও ইসলামাবাদে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যকার ফোনালাপে আড়ি পেতে ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র।১৯৯৪ সালের সেপ্টেম্বরে কাশ্মীর বিষয়ে ভারতের বিপক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের আনা একটি খসড়া প্রস্তাবনা যুক্তরাষ্ট্র সমর্থন করবে না বলে ওই ফোনালাপে নিশ্চিত করা হয়েছিল। এতে পাকিস্তানের ওই প্রস্তাব ব্যর্থ হয়।ওয়াশিংটন থেকে ইসলামাবাদে এ ফোন কলটি করা হয়েছিল। জাতিসংঘে আনা খসড়া প্রস্তাবনায় পাকিস্তানকে সমর্থন করতে না পারার জন্য মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবিন রাফেল ফোনে তাঁর হতাশার কথা ব্যক্ত করেন। আর এ ফোনালাপে আড়ি পাতে র।