মার্কিন কালোবাজারি বার্নার্ডের বড় ছেলের আত্মহত্যা
বিনিয়োগ জালিয়াতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন ব্যবসায়ী বার্নার্ড ম্যাডমের বড় ছেলে মার্ক ম্যাডম গতকাল শনিবার আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও তাঁর পারিবারিক আইনজীবী জানিয়েছেন।নিউইয়র্কের ম্যানহাটনস্থ নিজের ঘরে মার্কের ঝুলন্ত দেহ পাওয়া যায় বলে পুলিশ ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, কুকুর বাঁধার দড়ি দিয়ে ৪৬ বছর বয়সী মার্ক আত্মহত্যা করেছেন।যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের লাখ লাখ ডলার কৌশলে আত্মসাতের অপরাধে মার্কের বাবা বার্নার্ড ম্যাডম এখন কারাগারে রয়েছেন। এ নিয়ে মার্কিন মিডিয়াগুলো ক্রমাগত সংবাদ পরিবেশন করে আসছিল।শনিবার ভোরে আত্মহত্যার আগে মার্ক তাঁর স্ত্রীকে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় মার্ক তাঁর স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তাঁদের দুই বছরের সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়েছেন।পুলিশ বলেছে, মার্ক ম্যাডম গলায় দড়ি দেওয়ার সময় পাশের শয়নকক্ষেই তাঁর দুই বছর বয়সী ছেলে ঘুমন্ত অবস্থায় ছিল।মার্ক ম্যাডমের আত্মহত্যাকে তাঁর বাবার অপরাধের নিষ্ঠুর বলি বলে মার্কিন মিডিয়ায় মন্তব্য করা হয়েছে। মার্কের বাবা বার্নার্ড ম্যাডমের বিনিয়োগ জালিয়াতির কারণে বহু মার্কিন পরিবার সর্বহারা হয়েছে।